আফটার স্কুল মাকতাব
ভ্যারিটাস ফাউন্ডেশন-এর একটি উদ্যোগ
স্কুলগামী শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষা, ইসলামী আদব-আখলাক, নৈতিক মূল্যবোধ এবং আরবি ভাষায় দক্ষতার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে জ্ঞান, চরিত্র ও বিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তি।
আমাদের সম্পর্কে
সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত ও আমানত। তাই জাগতিক শিক্ষার পাশাপাশি তার হৃদয়ে ঈমান, কুরআন, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধ* গড়ে তোলা আমাদের দায়িত্ব।
বর্তমান সময়ে প্রযুক্তি আসক্তি, নৈতিক অবক্ষয় ও দ্বীন থেকে দূরত্বের কারণে সন্তানদের সঠিক দ্বীনি শিক্ষায় গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই দায়িত্ববোধ থেকেই ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন-এর তত্ত্বাবধানে শুরু হয়েছে “আফটার স্কুল মাকতাব” —স্কুল শিক্ষার্থীদের জন্য কুরআন ও বেসিক দ্বীন শিক্ষার একটি সুন্দর উদ্যোগ।
আমাদের লক্ষ্য—প্রতিটি শিশুকে কুরআনের সাথে যুক্ত করা, আল্লাহ ও রাসূল ﷺ-এর ভালোবাসায় গড়ে তোলা এবং আদর্শ মুসলিম, সুনাগরিক ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করা।*
দৈনিক ১ ঘণ্টা | সপ্তাহে ৬ দিন (শনি–বৃহঃ) সকাল-বিকেল-সন্ধ্যা
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার এই ছোট্ট প্রয়াসে আপনিও আমাদের সাথে যুক্ত হোন।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমীন।
যেভাবে আমরা ব্যতিক্রম
‘আফটার স্কুল মক্তব’-এ আমরা শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা, ইসলামী আদব-কায়দা ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়েছি। আমাদের যত্নশীল ও মুখস্থ-নির্ভরতা-মুক্ত পরিবেশে শিশুরা দৃঢ় চরিত্র ও আধ্যাত্মিক সচেতনতা গড়ে তোলে এবং ইংরেজি, বাংলা ও আরবি—এই তিনটি ভাষায় সাবলীল দক্ষতা অর্জন করে।
শিশুদের জন্য শিশুবান্ধব, সুসজ্জিত ও আধুনিক ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা।
প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ উস্তাদের মাধ্যমে যত্নসহকারে পাঠদান।
বিশুদ্ধ উচ্চারণ ও তাজবীদের সাথে আল-কুরআনুল কারীম শিক্ষা ও খতমের ব্যবস্থা।
সুন্নাহ মোতাবেক প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা, যাতে শিশুরা ছোটবেলা থেকেই সঠিকভাবে নামাজ আদায় করতে শেখে।
শিশুদের জন্য ইসলামী শিষ্টাচার ও দৈনন্দিন আদব-কায়দা বিষয়ক বিশেষ ক্লাস।
শিক্ষার্থীদের মধ্যে উত্তম আদব-আখলাক, শিষ্টাচার ও সুন্দর আচরণ গঠনে বিশেষ গুরুত্ব প্রদান।
গল্প ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নবী-রাসূলগণের জীবন ও আদর্শের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া।
শিশুদের উপযোগী বইসমৃদ্ধ সমৃদ্ধ ইসলামী পাঠাগারের ব্যবস্থা।
চেকলিস্টের মাধ্যমে শিশুদের দৈনন্দিন আমল, আদব-আখলাক ও ভালো অভ্যাস পর্যবেক্ষণ ও উৎসাহ প্রদান।
শিশুদের আগ্রহ বৃদ্ধি ও সুন্দর অভ্যাস গড়ে তুলতে *আদব-আখলাক ও আমলী প্রতিযোগিতার আয়োজন।
অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও শিক্ষার্থীদের উন্নতি নিয়ে আলোচনা করার জন্য প্যারেন্টস মিটিংয়ের আয়োজন।
শিশুদের প্রতিভা বিকাশ, ইসলামি জ্ঞানচর্চা ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন।
আফটার স্কুল মাকতাব সিলেবাস
স্কুল শিক্ষার্থীদের বয়স মেধা ও সময়ের প্রতি লক্ষ্য রেখে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সমন্বয়ে সাজানো হয়েছে আফটার স্কুল মাকতাব সিলেবাস। সিলেবাসের মূল বিষয়বস্তু পাঁচটি যথা: কুরআন, সুন্নাহ, ইসলামী আকিদা, ফিকহ, ইসলামি শিষ্টাচার।
আফটার স্কুল মাকতাব সিলেবাস
আফটার স্কুল মাকতাব এর সিলেবাসটি যথাযথ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা বিশুদ্ধভাবে কুরআন খতমের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় পদ্ধতি, নির্বাচিত ৩০টি সূরা, অর্থসহ ৬টি কালিমা, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসনুন দোয়া, বিভিন্ন কর্মের সুন্নাহ পদ্ধতি, ১০টি কুরআনী মুনাজাত, অর্থসহ ৪০টি হাদিস, আসমাউল হুসনা (আল্লাহর ৯৯টি নাম) মুখস্থ করবে, ইনশাআল্লাহ। পাঠদান করা হবে তাহারাত ও সালাত (পবিত্রতা ও নামাজ সংশ্লিষ্ট মাসায়েল)। শিক্ষার্থীরা অগ্রগতি লাভ করবে তাওহীদ রিসালাত ও আখেরাতসহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক আকিদা বিষয়ে। পাঠদান করা হবে সিয়াম, হজ্জ ও যাকাতের বিধান সম্পর্কে। আদব-আখলাক ও উন্নত শিষ্টাচার বিষয়ে থাকবে বিশেষ ক্লাস।
Testimonials
'আফটার স্কুল মক্তব' আমাদের পরিবারের জন্য সত্যিই এক বড় আশীর্বাদ। আমার সন্তান কেবল ইংরেজি ও আরবি পড়ার ক্ষেত্রেই উন্নতি করেনি, বরং তার মধ্যে চমৎকার ইসলামি আদব-কায়দা এবং কুরআন তিলাওয়াতের প্রতি অকৃত্রিম ভালোবাসাও গড়ে উঠেছে।
"যত্নশীল ও চাপমুক্ত পরিবেশটি আমার সন্তানকে সাধারণ স্কুল-পাঠ্য বিষয়ের পাশাপাশি ইসলামের মৌলিক মূল্যবোধগুলো শেখার সুযোগ করে দেয়। এখানকার শিক্ষকরা অত্যন্ত ধৈর্যশীল ও নিবেদিতপ্রাণ।"
"একাডেমিক অগ্রগতির পাশাপাশি নৈতিক ভিত্তির যে ভারসাম্য এই স্কুলটি বজায় রাখে, তা আমাদের খুব ভালো লাগে। আমার সন্তানকে প্রতিদিন সুন্নাহর চর্চা করতে এবং তিনটি ভাষায় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে দেখে আমরা অত্যন্ত গর্ববোধ করি।"
আমাদের সাথে যোগাযোগ করুন
কোনো প্রশ্ন থাকলে অথবা আপনার সন্তানকে ভর্তি করাতে চাইলে, আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার সন্তানের নৈতিক শিক্ষা ও ইসলামিক জ্ঞান অর্জনের সুন্দর ও সমৃদ্ধ যাত্রা শুরু করতে আমরা প্রস্তুত।
Phone
01919344020
afterschoolmaktab60@gmail.com
Location
21st Tower (Building-1), Osman Gani Road, 60 Feet (Bhanga Bridge), Mirpur, Dhaka