Our Story

আমাদের সম্পর্কে

সন্তান মহান রবের পক্ষ থেকে এক অপূর্ব নেয়ামত, বিশেষ এক আমানত। এই নেয়ামতের কদর করা এবং আমানতের হেফাজত করা আমাদের জন্য অপরিহার্য।প্রিয় সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি বিশুদ্ধ ঈমান-আকিদা শিক্ষা দেওয়া, তার হৃদয়ের গভীরে আল্লাহ ও তাঁর রাসূল এর প্রতি আস্থা ও ভালোবাসা স্থাপন করা, তাকে দ্বীন ও ইসলামের সাথে পরিচয় করানো, ইসলামী শিষ্টাচার ও আদব-আখলাক সম্পর্কে অবহিত করা। আল-কুরআনুল কারীম, নামায-রোযা, জান্নাত-জাহান্নাম আখিরাত ইত্যাদি দ্বীনি মৌলিক জ্ঞান প্রদানের মাধ্যমে সন্তানকে প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার ঈমানী দায়িত্ব।এই দায়িত্ববোধ থেকেই আমাদের উচিত সন্তানের সঠিক দ্বীন শিক্ষা ও তরবিয়তের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা।বিশেষত, বর্তমান পরিবেশ-পরিস্থিতির নাযুকতা, নতুন প্রজন্মের ডিভাইস আসক্তি, নৈতিক অবক্ষয়, আধ্যাত্মিক সংকট, অপরাধ প্রবণতা, অসৎ-সঙ্গ, দ্বীন ও ধর্মের সাথে সম্পর্কহীনতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে আমাদের সন্তানদের মাঝে। সন্তানের নৈতিক অবক্ষয় ও ধর্মহীনতার দায় বহন করতে হবে আমাদেরকেই-দুনিয়া ও আখেরাতে। তাই ধর্মহীনতা ও সকল নৈতিক স্খলন থেকে বাঁচাতে হবে প্রিয় সন্তানদেরকে। তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে দ্বীন-ঈমানের উপর। প্রস্তুত করতে হবে একজন আদর্শ সন্তান, সুনাগরিক ও জান্নাতের উপযুক্ত হিসেবে। জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআন ও দ্বীনের মৌলিক জ্ঞান প্রদান করতে হবে তাকে। শিখাতে হবে আদব-আখলাক ও ইসলামী শিষ্টাচার।

স্কুল শিক্ষার্থীরা যেন জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআন ও দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে। সমাজের প্রতিটি শিক্ষার্থীকে আল্লাহ, রাসূল ও কুরআন হাদিসের সাথে সংযুক্ত করে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস হিসাবে ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন এর তত্ত্বাবধানে আমরা  শুরু করছি”আফটার স্কুল মাকতাব” নামক একটি কুরআন ও বেসিক দ্বীন শিক্ষা কার্যক্রম। আপনার ও আপনার সন্তানের সুবিধা জনক সময়ে দৈনিক ১ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন (শনি-বৃহঃ) নির্বিচ্ছিন্নভাবে কুরআন ও বেসিক দ্বীন শিক্ষার এই কার্যক্রমে আপনি ও আপনার সন্তান উভয়েই সাদরে আমন্ত্রিত। মহান রাব্বি কারিম যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কে কবুল করেন।

Our Journey

আমাদের মূল মূল্যবোধ

ইসলামি চরিত্র ও আদব

আমরা দৈনন্দিন আচার-আচরণ ও মেলামেশার মধ্য দিয়ে গভীর নৈতিক মূল্যবোধ, ইসলামি আদব-কায়দা এবং মহৎ চরিত্রের বিকাশ ঘটাই এবং শিশুদের ছোটবেলা থেকেই ইসলামি নীতিমালার আলোকে জীবনযাপনে উদ্বুদ্ধ করি।

কুরআন ও মৌলিক শিক্ষা

সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে আমরা ইংরেজি, বাংলা ও আরবি ভাষার মৌলিক সাক্ষরতার পাশাপাশি সঠিক পদ্ধতিতে কুরআন তিলাওয়াত ও প্রাথমিক তাজবিদ চর্চার ব্যবস্থা করি।

শিশু-কেন্দ্রিক সেবা

আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী একটি নিরাপদ, যত্নশীল ও সহানুভূতিপূর্ণ পরিবেশ প্রদান করি, যেখানে প্রতিটি শিশু তার নিজস্ব স্বাভাবিক গতিতে বেড়ে ওঠার সুযোগ পায়।

অংশগ্রহণমূলক শিক্ষা

আমরা যান্ত্রিক মুখস্থবিদ্যার পরিবর্তে সক্রিয় দলীয় আলোচনা, সুন্নাহর ব্যবহারিক প্রদর্শন এবং সৃজনশীল শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা করি, যা তরুণদের মনকে নিবিড়ভাবে সম্পৃক্ত রাখে।