Admission
আফটার স্কুল মাকতাব সিলেবাস
স্কুল শিক্ষার্থীদের বয়স মেধা ও সময়ের প্রতি লক্ষ্য রেখে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সমন্বয়ে সাজানো হয়েছে আফটার স্কুল মাকতাব সিলেবাস। সিলেবাসের মূল বিষয়বস্তু পাঁচটি যথা: কুরআন, সুন্নাহ, ইসলামী আকিদা, ফিকহ, ইসলামি শিষ্টাচার।
কাঙ্ক্ষিত যোগ্যতা
আফটার স্কুল মাকতাব এর সিলেবাসটি যথাযথ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা বিশুদ্ধভাবে কুরআন খতমের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় পদ্ধতি, নির্বাচিত ৩০টি সূরা, অর্থসহ ৬টি কালিমা, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসনুন দোয়া, বিভিন্ন কর্মের সুন্নাহ পদ্ধতি, ১০টি কুরআনী মুনাজাত, অর্থসহ ৪০টি হাদিস, আসমাউল হুসনা (আল্লাহর ৯৯টি নাম) মুখস্থ করবে, ইনশাআল্লাহ। পাঠদান করা হবে তাহারাত ও সালাত (পবিত্রতা ও নামাজ সংশ্লিষ্ট মাসায়েল)। শিক্ষার্থীরা অগ্রগতি লাভ করবে তাওহীদ রিসালাত ও আখেরাতসহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক আকিদা বিষয়ে। পাঠদান করা হবে সিয়াম, হজ্জ ও যাকাতের বিধান সম্পর্কে। আদব-আখলাক ও উন্নত শিষ্টাচার বিষয়ে থাকবে বিশেষ ক্লাস।
ভর্তি প্রক্রিয়া
আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত বয়সসীমার শর্ত পূরণ করতে হবে এবং একটি সংক্ষিপ্ত মূল্যায়নমূলক সাক্ষাৎকারে অংশ নিতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে জন্মসনদ, পূর্ববর্তী শ্রেণির রিপোর্ট কার্ড ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষার্থীর সত্যায়িত পাসপোর্ট-আকারের ছবি।
ফর্ম জমা দিন
অনলাইন বা সশরীরে জমা দেওয়ার উপযোগী আবেদনপত্রটি পূরণ করে জমা দিন।
নথিপত্র যাচাইকরণ
পর্যালোচনার জন্য দাপ্তরিক পরিচয়পত্র এবং পূর্ববর্তী শিক্ষাগত নথিপত্র সঙ্গে আনুন।
শিশুর মূল্যায়ন
শিক্ষার স্তর বা উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত ও বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় অংশ নিন।
চূড়ান্ত তালিকাভুক্তি
ফি পরিশোধ সম্পন্ন করুন এবং আপনার আনুষ্ঠানিক ভর্তির নিশ্চিতকরণ প্যাকেজটি গ্রহণ করুন।
ভর্তি ফরম
ভর্তির জন্য অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন।